Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

তৃণমূলকে ছাগলের তৃতীয় বাচ্চার সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ

একে ৫ রাজ্যে নাস্তানাবুদ হচ্ছে দল। তার ওপর আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ দুপুর ২.৪০ মিনিট নাগাদ মুরলীধরে পৌঁছান দিলীপ ঘোষ। তারপরই বেফাঁস মন্তব্য করেন …



একে ৫ রাজ্যে নাস্তানাবুদ হচ্ছে দল। তার ওপর আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ দুপুর ২.৪০ মিনিট নাগাদ মুরলীধরে পৌঁছান দিলীপ ঘোষ। তারপরই বেফাঁস মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “কংগ্রেস কয়েকটা জায়গাতে বিজেপির সঙ্গে লড়াই করছে। বড়দের সঙ্গে বড়দের লড়াই হচ্ছে। আর সেটা দেখে তৃণমূল ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফালাফি শুরু করছে।”

এর পরে সাংবাদিকরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিজেপি বিরোধী জোট গড়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন করেন দিলীপ বাবুকে। উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ''প্রত্যেক লোকসভার আগেই এরকম একটা জোটের নাটক হয়। শেষ পর্যন্ত সেই জোট কিছুই করতে পারে না। এবারেও সেটা হবে। আপনারা মিলিয়ে নেবেন।"

No comments

রাজনীতি