পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যেই এগিয়ে কংগ্রেস। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মানুষই সবসময় গণতন্ত্রে ‘ম্যান অফ দ্য ম্যাচ’। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।" তার আরও দাবি, বিজেপি শেষের শুরু হয়ে গিয়েছে, ল…
পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যেই এগিয়ে কংগ্রেস। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মানুষই সবসময় গণতন্ত্রে ‘ম্যান অফ দ্য ম্যাচ’। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।" তার আরও দাবি, বিজেপি শেষের শুরু হয়ে গিয়েছে, লোকসভার আগে এটাই জনতার রায়।
জয়ী দলকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ”সেমিফাইনালে প্রমাণিত হল যে কোথাও রাজ্যের বিজেপির জায়গা নেই। ২০১৯-এর ফাইনাল ম্যাচের আগে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার ইঙ্গিত এই জয়।”
তাঁর মতে, বিজেপির এই পরাজয় আসলে অন্যায়, অবিচার, প্রতিষ্ঠান বিরোধিতা, মানুষে বেকারত্বের বিরুদ্ধে গণতন্ত্রের জয়। মুখ্যমন্ত্রী বলেন, ”মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা মানুষের বিচার ও দেশবাসীর জয়।”

No comments