বর্ষার আমেজ ফিরে এল শীতে। নামছে তাপমাত্রার পারদ। এই বছরে হাড়কাপুনি ঠান্ডা এই প্রথম অনুভব করছে ডুয়ার্সবাসী। গতকাল রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি। উষ্ণতার খোঁজে বিভিন্ন ফাঁকা স্থানে আগুন তাপাতে দেখা গিয়েছে অনেককেই। আবার কোনোভাবে শরী…
বর্ষার আমেজ ফিরে এল শীতে। নামছে তাপমাত্রার পারদ। এই বছরে হাড়কাপুনি ঠান্ডা এই প্রথম অনুভব করছে ডুয়ার্সবাসী। গতকাল রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি। উষ্ণতার খোঁজে বিভিন্ন ফাঁকা স্থানে আগুন তাপাতে দেখা গিয়েছে অনেককেই। আবার কোনোভাবে শরীরে যাতে ঠান্ডা ঢুকতে না পারে তার জন্য গরম জামাকাপড়ে নিজেদের মুড়ে রাস্তা দিয়ে চলতে দেখা গিয়েছে অনেককেই। বৃষ্টির কারনে রাস্তাঘাট প্রায় শুনশান। কাজের জন্যে যারা বেরিয়েছেন তাদের দেখা গিয়েছে মাথায় ছাতা ও গায়ে রেইনকোর্ট চাপিয়ে বেরতে। চায়ের দোকানেও উপচে পড়েছে ভীড়। কাজে মনোনিবেশ করার আগে চা পান করে চাঙ্গা হলেন বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মীরা। সবমিলিয়ে পৌষের দ্বিতীয় দিনে এমন ঠান্ডায় কাবু ডুয়ার্সসহ উত্তরবঙ্গ।

No comments