Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

প্রেসকার্ড,রানাঘাট:ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাট থানার হবিবপুর কলাবাগানের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সজল আচার্য (26)।বাড়ি নদীয়ার তাহেরপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কৃষ্ণনগর থেকে রানাঘাট অভিমুখে একটি চার চ…


প্রেসকার্ড,রানাঘাট:ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাট থানার হবিবপুর কলাবাগানের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সজল আচার্য (26)।বাড়ি নদীয়ার তাহেরপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কৃষ্ণনগর থেকে রানাঘাট অভিমুখে একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে যাবার সময় হবিবপুর কলাবাগানের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসের পেছনে সজোরে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। ছোট চারচাকার গাড়িতে থাকা গাড়ির চালক এবং আরোহী এক তরুণী দুজনেই গুরুতর জখম হন। এরপর গুরুতর জখম দু'জনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকেরা সজল আচার্যকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।

No comments

রাজনীতি