২০১৪ব্যাচের আইপিএস তথা পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বসিরহাটের গ্রামের বাড়িতে চুরি।নগদ ২৫টাকা সহ কয়েক ভরি সোনার অলংকার চুরি হয়েছে। ধৃতিমান সরকার বর্তমানে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার।বাড়ি বসিরহাট থানার । শনিবার রাতে …
২০১৪ব্যাচের আইপিএস তথা পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বসিরহাটের গ্রামের বাড়িতে চুরি।নগদ ২৫টাকা সহ কয়েক ভরি সোনার অলংকার চুরি হয়েছে। ধৃতিমান সরকার বর্তমানে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার।বাড়ি বসিরহাট থানার । শনিবার রাতে এএসপির বাড়ির গ্রীল ভেঙে, ২৫হাজার টাকা ও বাবা মায়ের বিয়ের গহনা চুরি হয়। বাসিন্দারা অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িতে চুরির ঘটনায় হতবাক । পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস ধৃতিমান সরকারের বসিরহাটের বাড়িতে কে বা কারা চুরি ও ভাংচুর চালালো তা এখনও পর্যন্ত কার্যত অস্পষ্ট জেলা পুলিশ প্রশাসন এর কাছে |
পুলিশ ও স্হানীয় সুত্রের খবর, উত্তর ২৪ পরগণার বসিরহাট থানার অন্তর্গত সংগ্রামপুর গ্রামের বাসিন্দা অনন্ত সরকার ও তাঁর স্ত্রী বাড়ীতে তালা দিয়ে পুরুলিয়ায় কর্তব্যরত ছেলের সাথে দেখা করতে যান | সেই সুযোগকে কাজে লাগিয়ে শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতী সুপারী গাছ বেয়ে ছাদে উঠে সিড়ির ঘরের দরজা ভেঙ্গে ঢোকে চুরি করে পালিয়ে যায় | সোনার কিছু গহনা , নগদ কয়েক হাজার টাকা , গৃহস্থালির বিভিন্ন সরঞ্জাম এমনকি পরনের কাপড় পর্যন্ত নিয়ে পালিয়েছে বলে জানা গেছে| তবে আনুমানিক ৮০ হাজার টাকা চুরি গেছে বলে অভিযোগ জানান অনন্ত বাবু বসিরহাট থানায় |
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের বাড়িতে যদি এই ভাবে চুরি ও ভাংচুর হয় তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত এই বসিরহাটে ? স্বাভাবিকভাবেই এই ব্যর্থতার তীর সরাসরি গিয়ে বিঁধেছে জেলা পুলিশ প্রশাসনের দিকে |
পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ধৃতিমান সরকারের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জেলা পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছেন এবং অবশ্যই অপরাধীরা শাস্তি পাবেন । কারণ রাজ্য পুলিশ খুবই সক্রিয়। বিষয়টি সম্পর্কে আবার বসিরহাট এসডিপিও আশিস মৌর্য জানান তদন্ত চলছে খুব শীঘ্রই অপরাধীরা পুলিশের জালে ধরা পড়বে।

No comments