Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

গরু পাচার ও গো-হত্যা বন্ধে এবার জবর ব্যবস্থা নিতে চলেছে মোদী সরকার

নয়া দিল্লি, ২৪ এপ্রিল : এবার কি দেশের গরুদের জন্যও পরিচয়পত্র চালু করতে চায় কেন্দ্র? এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে।
দেশে গো হত্যা ও গরু পাচার নিয়ে বহুদিন ধরেই সরব বিজেপি। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পর ইউপি-তে বেআইনি কসাইখানা…

 


নয়া দিল্লি, ২৪ এপ্রিল : এবার কি দেশের গরুদের জন্যও পরিচয়পত্র চালু করতে চায় কেন্দ্র? এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে।
দেশে গো হত্যা ও গরু পাচার নিয়ে বহুদিন ধরেই সরব বিজেপি। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পর ইউপি-তে বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়া হয়েছ। তার পরেই উত্তর-ভারতে দাপিয়ে বেড়াচ্ছে গোরক্ষকরা। কয়েকদিন আগেই কাশ্মীরে গরু পাচারের অভি‌যোগে একই পরিবারের ৫ সদস্যকে বেদম মারধর করেছে গোরক্ষকরা। এরকম এক অবস্থায় গরু বাঁচাতে নতুন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র।

গরু পাচার রুখতে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি প্রস্তাবের খসড়া জমা দিয়েছে কেন্দ্র। সেখানে প্রস্তাব করা হয়েছে দেশজুড়ে গরুদের জন্য একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া উচিত। খসড়া প্রস্তাবটি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে।
কেন্দ্র ওই প্রস্তাবে জানিয়েছে বেওয়ারিশ গরু বাঁচানোর ভার নিতে হবে রাজ্য সরকারগুলিকে। এর জন্য প্রতিটি জেলায় ৫০০ গরু রাখার মতো সেল্টার তৈরি করতে হবে। গরু পাচার ‌যে কোনও উপায়েই বন্ধ করতে হবে। পাশাপাশি, প্রতিটি রাজ্যে গরুর জন্য অভায়ারণ্য তৈরিরও প্রস্তাব করা হয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেন, গো হত্যা ‌যেকোনও উপায়েই বন্ধ করতে হবে। কিন্তু সমস্যা হল কে উদ্ধার হওয়া গরুগুলির ভার নেবে। এর জন্যই গরুর অভায়ারণ্য তৈরি করা প্রয়োজন। ওইসব গরুদের খাবারের ব্যবস্থা করতে হবে। এর ফলে গো হত্যা বন্ধ হবে।

No comments

রাজনীতি