কালো টাকা ও জাল নোটের মোকাবিলায় ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাসখানেক পর কালো টাকা নিজে থেকে ঘোষণা করার জন্য একটি প্রকল্প আনে কেন্দ্র। সংসদে বিলটি পাশ করানো হয়। প্রধানমন্ত্রী গরিব …
কালো টাকা ও জাল নোটের মোকাবিলায় ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাসখানেক পর কালো টাকা নিজে থেকে ঘোষণা করার জন্য একটি প্রকল্প আনে কেন্দ্র। সংসদে বিলটি পাশ করানো হয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে কোনও ব্যক্তি হিসাব বর্হিভূত সম্পত্তির ঘোষণা করলে ছাড় পাবেন। জেলযাত্রা করতে হবে না। পাশাপাশি অর্ধেক টাকাও তিনি রাখতে পারবেন। সর্বোপরি কোথা থেকে টাকা এল, তার হিসাব চাওয়া হবে না। ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু ছিল। পরে সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, এই প্রকল্পে কলকাতা থেকেই মিলেছে ৩০৫ কোটি কালো টাকা।
ভারতের বাণিজ্যিকনগরী মুম্বই থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার মতো। সেখানে কলকাতা থেকে তিনশো কোটি টাকা উদ্ধার হওয়া বেশ তাৎপর্যপূর্ণ। গোটা দেশ থেকে পাঁচ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেনি আয়কর দফতর। প্রকল্পের মেয়াদ বাড়ায় এরাজ্য থেকে কালো টাকা উদ্ধারের পরিমাণ বাড়তে পারে।
কালো টাকা এখন আর কেউই সিন্দুকে লুকিয়ে রাখে না। বেনামি সম্পত্তি কেনে কালো টাকার মালিকরা। ফলে এই প্রকল্পে তেমন সাড়া পাওয়া যায় নি। প্রসঙ্গত, বেনামি সম্পত্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশজুড়ে মাঝমধ্যেই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা।
No comments