মহরমের মিছিলের দুর্গা পুজোর বিসর্জন আটকাতে দেব না। বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূল সরকারকে উৎখাত করা না পর্যন্ত বিজেপি থামবে না। যেখানেই বিজেপি কর্মীদের ঘাম ঝড়বে সেখানে রক্ত ঝড়াবে বিজেপি সমর্থকরা। কৈলাশ বিজয়বর্গীয় এদ…
মহরমের মিছিলের দুর্গা পুজোর বিসর্জন আটকাতে দেব না। বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূল সরকারকে উৎখাত করা না পর্যন্ত বিজেপি থামবে না। যেখানেই বিজেপি কর্মীদের ঘাম ঝড়বে সেখানে রক্ত ঝড়াবে বিজেপি সমর্থকরা। কৈলাশ বিজয়বর্গীয় এদিন মিছিল থেকে সংবাদ মাধ্যমকে একথা বলেন। অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এরাজ্যে জয় শ্রীরাম বলা যায় না। পাকিস্তান জিন্দাবাদ বলা যায়।মহরমে পুলিশের অনুমতি না নিয়েও অস্ত্রসহ মিছিল করলে কিছু হয় না। অথচ রাম নবমীর মিছিলে পুলিশের লাঠি চলে। এজিনিস চলতে দেওয়া যায় না।
বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সংখালঘু তোষণের অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।হনুমান জয়ন্তীতে বিজেপি সমর্থকদের মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ বীরভূমের সিউড়িতে বিশাল মিছিল বের করে বিজেপি।
মিছিলে নেতৃত্ব দেন দলের সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। মিছিলে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, লকেট চট্টপাধ্যায় সহ দলের অন্যান্য নেতারা।মিছিলে যোগ দিয়ে কৈলাশ বিজয়বর্গীয় মমতা সরকার সংখ্যালঘু তোষণ নীতি নিয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন এরাজ্যে সব ধর্মের মানুষকে সামান ভাবে ধর্মাচরণের সুযোগ দেওয়া হোক। তা না করে সরকার রাজ্যে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছে। মুসলিমদের মহরমের মিছিলে অস্ত্র নিয়ে কেউ বের হলেও তাকে বাধা দেওয়া হয় না। কিন্তু রাম নবমীতে অস্ত্র বের হলেই হিন্দুদের ওপরে লাঠিচার্জ্ করা হচ্ছে।
No comments