Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

কথামতো এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নকশালবাড়িত আজ বেলা ১টা নাগাদ মধ্যাহ্নভোজ সারেন। নিরামিশাষী অমিত শাহের পাতে ছিল ভাত, রুটি সবজি সহ একাধিক পদ।আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে না…


কথামতো এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নকশালবাড়িত আজ বেলা ১টা নাগাদ মধ্যাহ্নভোজ সারেন। নিরামিশাষী অমিত শাহের পাতে ছিল ভাত, রুটি সবজি সহ একাধিক পদ।আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পরেই পৌঁছে যান নকশালবাড়িতে। সেখানে কর্মী বৈঠক করার কথা থাকলেও প্রথমে মধ্যাহ্নভোজ সারেন তিনি। পৌঁছে যান নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোটিয়া জোতের বাসিন্দা রাজু মহালির বাড়িতে। সেখানে দপুরের খাবার খান তিনি। খাবারের তালিকায় ছিল, ভাত, রুটি, ডাল, সবজি, পাঁপড় ভাজা সঙ্গে ছিল পটল ভাজা।

 চেয়ার টেবিল নয়, এমনকী কাচের প্লেটও নয়, অমিত শাহ ভোজ করেন আসনে বসে। কলাপাতায় ভাত খান। তাঁর সঙ্গে ভোজ সারেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিকালে বুথ কমিটির সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। 

No comments

রাজনীতি