Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

বাংলায় পদ্ম ফুল ফুটবেই দাবি অমিতের, বিজেপিতে না যাওয়ার অনুরোধ মমতার

অমিতের হুংকার আর মমতার দল এবং ভোটার ধরে রাখার অনুরোধে তৃণমূল-বিজেপি দ্বৈরথে জমে উঠল উত্তরবঙ্গ। একদিকে, কোচবিহারের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল টার্গেট নরেন্দ্র মোদীর দল। অপরদিকে, নকশালবাড়ি থেকে 'বুথ …



অমিতের হুংকার আর মমতার দল এবং ভোটার ধরে রাখার অনুরোধে তৃণমূল-বিজেপি দ্বৈরথে জমে উঠল উত্তরবঙ্গ। একদিকে, কোচবিহারের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল টার্গেট নরেন্দ্র মোদীর দল। অপরদিকে, নকশালবাড়ি থেকে 'বুথ চলো' কর্মসুচি শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহের দাবি, বাংলায় পদ্ম ফুটবেই।

কোচবিহারে কেপিপি-র সভায় শুরুতেই সরকারের সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, স্টেডিয়াম থেকে হাসপাতাল - তাঁর আমলে সবক্ষেত্রে উন্নতি হয়েছে কোচবিহারের। বিদেশে উচ্চশিক্ষার জন্য ২০ লক্ষ টাকা ঋণ দিচ্ছে সরকার। এছাড়াও কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল পাচ্ছেন মানুষ। তৈরি হয়েছে ১০টি কিষান মান্ডি।

সরকারি সাফল্যের খতিয়ান দেওয়ার পাশাপাশি এদিন বিজেপি-কে একহাত নিতেও ছাড়েননি মমতা। তিনি বলেন, 'ধর্ম মানে ভাগাভাগি নয়, ভালোবাসা। দিল্লিতে ক্ষমতায় বসে হিন্দুদের নাম করে হিন্দুত্বকে অসম্মান করছে বিজেপি।' কোনওরকম রাখঢাক না করেই তিনি বলেন, 'বিজেপি পার্টিতে যাবেন না।' বাংলার মাটিতে বাঘ এসে আঁচড়ালেও, বাঘের দাঁত ভেঙে যাবে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। গোরুর আধার কার্ড তৈরিতে কেন্দ্রীয় উদ্যোগেরও তীব্র সমালোচনা করেন মমতা।

শহিদ জওয়ানদের ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দুর্ঘটনাগ্রস্ত পুলিশকর্মীদের আর্থিক সাহায্য ঘোষণার কথা বলার পাশাপাশি মমতা তুলে ধরেন তিস্তা প্রসঙ্গও। বলেন, 'বাংলাদেশ আমার বন্ধু দেশ। তবে, যে নদীতে জল আছে, তারই জল দিতে পারব। তিস্তার জল ঢাকাকে দিলে শিলিগুড়ির মানুষ জল খেতে পাবেন না।' এরপর চকচকার সভায় মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহার শহরে হেরিটেজ ঘোষণা করার ব্যাপারে পদক্ষেপ করবে তাঁর সরকার। এখানেই বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণা করেন তিনি। কোচবিহারের কৃষকদের খাজনা মকুব করে দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে, মঙ্গলবারই রাজ্যে ৩ দিনের সফরে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। নকশালবাড়ি থেকে তিনি শুরু করেন বিজেপির বুথ চলো কর্মসুচি। দলীয় সমর্থক রাজু পাহাড়ির বাড়ির দাওয়ায় বসে ভাত, ডাল, পটল-বরবটি ভাজা ও আলু-পটলের তরকারি দিয়ে মধ্যহ্নভোজ সারেন অমিত।
এরপর বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে জেনে নেন সংগঠন কতটা মজবুত হয়েছে এই রাজ্যে। রামনবমীর পর এ রাজ্যে বিজেপি সমর্থকদের মধ্যে যে উন্মাদনা দেখা দিয়েছে, তাকেই আগামী লোকসভা নির্বাচনে কাজে লাগাতে চান বিজেপি সভাপতি। নকশালবাড়ির জনসভায় তিনি খুব জোর গলায় বলেন, 'সোনার বাংলায় পদ্ম ফুটবেই। আমি নিশ্চিত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি।'

No comments

রাজনীতি