Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

এসবিআই ও আরবিআইয়ের ফতোয়া জারীর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় ঝড় উঠল

ব্যাঙ্কে টাকা জমা ও তোলার বিষয়ে এসবিআই ও আরবিআই সহ কেন্দ্রীয় সরকারের ফতোয়া জারীর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় ঝড় উঠল। বেশ কয়েক দিন ধরে ব্যাঙ্কে টাকা জমা ও তোলার বিষয়টি নিয়ে বিভিন্য সোসাল মিডিয়াতে দেদার প্রচার শুরু হয়েছে। সেই দৌরে সমাজে…

ব্যাঙ্কে টাকা জমা ও তোলার বিষয়ে এসবিআই ও আরবিআই সহ কেন্দ্রীয় সরকারের ফতোয়া জারীর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় ঝড় উঠল। বেশ কয়েক দিন ধরে ব্যাঙ্কে টাকা জমা ও তোলার বিষয়টি নিয়ে বিভিন্য সোসাল মিডিয়াতে দেদার প্রচার শুরু হয়েছে। সেই দৌরে সমাজের বিভিন্য স্তরের সাধারন মানুষ যেমন রয়েছেন। প্রতিবাদের সেই তালিকা থেকে বাদ পড়েননি ডাক্তার, সরকারী আমলা থেকে শুরু করে আইনজীবী ও ব্যাবসায়ীরা।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদীরা সোসাস মিডিয়া ঠিক এই ভাবেই তারা প্রতিবাদ জানিয়েছেন। নিচের অংশ টুকু পড়ুন।
SBI, RBI আর মোদী সরকার মিলে ভালোই লুটপাট শুরু করেছে ব্যাংকে আপনার জমা খাতায় যদি বছরে 40 বারের বেশি ব্যবহার (টাকা জমা এবং তোলা) হয়; তবে 41 তম ব্যবহার থেকে প্রতিবার আপনার জমা খাতা থেকে 57.50 টাকা কেটে নেয়া হবে সে আপনি চেক, কার্ড, নেট ব্যাংকিং যাই ব্যবহার করুন না কেন, 40 বারের পর থেকেই ডাকাতি শুরু

আপনি যদি চাকরি করেন, তাহলে 12 মাসের মাইনে আপনার খাতায় জমা পড়লেই তো বছরে 12 বার ব্যবহার হয়ে যাচ্চে আর মাসে আপনি যদি দুবার করেও টাকা তোলেন তাহলে 12X2= 24 বার অর্থাৎ 24+12= 36 বার ব্যবহার তো এখানেই হয়ে গেল রইল বাকি 4!

 এবার কাউকে মাসিক চেকে 12 বার- যদি টাকা দেন বছরে; তাহলেই তো 40 বার ব্যবহার ছাড়িয়ে যাচ্চে নির্ধারিত 40 ব্যবহারের থেকে 8 বার বেশি হচ্চে এবং এর জন্য আপনাকে দিতে হবে 57.50X8= 460 টাকা

আপনার সন্তান যদি বাইরে কোথাও পড়াশুনা করে বা বাপ-মা কে মাসে মাসে টাকা পাঠাতে হয়, কোন প্রকল্পে টাকা লগ্নি করতে হয়, তাহলেই হয়ে গেল! এই ডাকাত দেরও আপনার কষ্টার্জিত অর্থের ভাগ দিতে হবে

বাঃ রে বাঃ, মোদি সরকার! প্রথমে service tax-এর নামে লুট হল; এবার চাকরি করা, মাসমাইনে পাওয়া লোকদের- লুটে নেয়া শুরু হল

এতে করে জনতা কি ভাববে? এতে তো জনতা এটাই ভাববে যে নিজের টাকা ব্যাংকে না রেখে, বাড়িতে রাখাই ভাল তাহলে অন্তত ব্যাংক-কে নিজের টাকার ভাগ দিতে হবে না SBI-এর এই দিনে ডাকাতি কিন্তু সরকারের পতন ঘটিয়ে ছাড়বে বিজয়া মাল্য- মত লোকেরা দেনা করে দেশ ছাড়বে; আর সেই টাকা শোধ হবে সাধারণ মানুষের উপর কর চাপিয়ে?

ATM থেকে 4 বারের বেশি টাকা তুললে 150 টাকা ট্যাক্স আর 23 টাকা সার্ভিস চার্জ মিলিয়ে মোট 173 টাকা কাটা যাবে যেসব মোদিভক্তরা #নোট_বাতিল এর সমর্থনে এতদিন লম্বা চওড়া বাণী দিচ্ছিল, তাদের জন্য আরো একটা উপহার! 1লা জুন থেকেই ব্যাংকে 4 টে transaction-এর পর, প্রতি transaction- 150/- করে চার্জ লাগবে পয়সা কি গাছে ফলে? কামালে ট্যাক্স, জমালে ট্যাক্স, ব্যাংকে টাকা ঢুকালে ট্যাক্স, ব্যাংক থেকে টাকা তুললে ট্যাক্স

চুপচাপ মেনে নেবেন না।  Forward করুন, অন্যকে এগুলো জানতে সাহায্য করুন।

No comments

রাজনীতি