Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

এনআইএ তালিকা ভুক্ত ২৫৮ জঙ্গির মাথার দাম শুনলে শিউরে উঠবেন

নয়াদিল্লি : সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তরফে ২৫৮ জন মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সন্ত্রাসবাদীরা যেমন রয়েছে, তেমনি জঙ্গি গোষ্ঠীর মাথা। তবে তালিকায় অন্যান্যদের মাথার দাম তেমন না থাকলেও, একজনে…





নয়াদিল্লি : সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তরফে ২৫৮ জন মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সন্ত্রাসবাদীরা যেমন রয়েছে, তেমনি জঙ্গি গোষ্ঠীর মাথা। তবে তালিকায় অন্যান্যদের মাথার দাম তেমন না থাকলেও, একজনের মাথার দাম বিশাল রাখা হয়েছে। তেলেঙ্গানার মাওবাদী নেতারাই এখন এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে রয়েছে বলে খবর। তাদের মাথার দাম এখন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ, হিজাব-উল-মুজাহিদিন প্রধান সায়েদ সালাউদ্দিন ও ২৬/১১-এর আক্রমণকারীর মাস্টারমাইন্ড জাকিউর-রহমান লাখভি পিছনে ফেলে দিয়েছে। গত শনিবার টুইটারে এই মােস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে। এনআইএ। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে পুরস্কার প্রাপকদের নাম, পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা। তালিকা কারুর সন্ধান দিতে হলে সংশ্লিষ্ট মেল আইডিতে পাঠাতে হবে। অথবা ফোন  নম্বরে ফোন করে জানালে হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এমনকী, এই মর্মে মেল আইডি ও ফোন নম্বর ও টুইট করে জানানো হয়েছে। এনআইএ-র তরফে। তালিকায় মোট ২৫৮ জনের মধ্যে ১৫ জন মহিলার নাম রয়েছে। তালিকার বেশিরভাগের উপর ইন্টারপোলের নোটিশ রয়েছে। বলেও খবর। এর মধ্যে মাওবাদীদের নামও রয়েছে। কেন্দ্রীয় সরকারের বেতন বৈষম্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে এসব মাওবাদীরা। এরকম ৯৮ জন পলাতক মাওবাদী নেতার নাম রয়েছে মোস্ট ওয়ান্টেড তালিকায়। তালিকায় এই মাওবাদী নেতাদের নামের পাশে লাল ডট চিহ্ন  দেওয়া রয়েছে। যাতে সহজেই এইসব মাও নেতাদের চিহ্নিত করা যায়। মুসল্লা রাও ওরফে গণপতি মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে, নিষিদ্ধ মাওবাদী গ্রুপের শীর্ষ নেতাদের মধ্যে এই গণপতিই সবার ওপরে। ২০১৭ সালে বিহারের গয়াতে শেষবারের মত তার খোঁজ পাওয়া গিয়েছিল। কিন্তু ঠিক কোথায় এই মাওবাদী নেতা রয়েছে তার ঠিক খোঁজ পাওয়া যায়নি। এর পাশাপাশি গণপতির উত্তরসূরি হিসেবে নাম্বার কেশব রাও ওরফে বাসভরাজও রয়েছে। মোস্ট ওয়ান্টেড তালিকায়। তার মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। আইইডি বিস্ফোরণ ও সেনাবাহিনীর কৌশল তার নখদর্পণে রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও তালিকায় এমন ১৫ জনের নাম রয়েছে যারা পাকিস্তানের বাসিন্দা।

No comments

রাজনীতি