আপনি কি জানেন ভিনেগারের সঠিক ব্যবহার :
ব্যবহার করতে পারেন গৃহস্থালি পরিচ্ছন্নতা সাদা ভিনেগার।এছাড়া ভিনেগারের বেশকিছু ব্যবহার সহজ করবে আপনার গৃহস্থালির কাজ। জেনেনিন সেই সম্পর্কে আজ।
. ২ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন আধা কাপ সাদা ভিনে…
আপনি কি জানেন ভিনেগারের সঠিক ব্যবহার :
ব্যবহার করতে পারেন গৃহস্থালি পরিচ্ছন্নতা সাদা ভিনেগার।এছাড়া ভিনেগারের বেশকিছু ব্যবহার সহজ করবে আপনার গৃহস্থালির কাজ। জেনেনিন সেই সম্পর্কে আজ।
. ২ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন আধা কাপ সাদা ভিনেগারের সঙ্গে। মিশ্রণটি কার্পেটের দাগের উপর ঘষে ঘষে লাগান। শুকানোর সময় দিন। ভ্যাকুয়াম ক্লিয়ার দিয়ে পরিষ্কার করে ফেলুন। কার্পেটের শক্তিশালী দাগ দূর হবে। কাজ না হলে ২ টেবিল চামচ বোরাক্স মিশিয়ে নিন দ্রবণে। ব্যবহার করুন একিভাবে। ৫ ভাগ জলের সঙ্গে ১ ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলের সাহায্যে ছিটিয়ে দিলেও দূর হবে কার্পেটের দাগ।
. কাঠের আসবাব থেকে জলের সাদাটে দাগ দূর করতে সমপরিমাণ ভিনেগার ও অলিভ অয়েলের মিশ্রণ ঘষে নিন পাতলা কাপড়ের সাহায্যে। আরেকটি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলুন।
. শখের রূপা গয়না কালচে হয়ে গেলে পরিষ্কার করতে পারেন ভিনেগার দিয়ে। আধা কাপ সাদা ভিনেগার ও ২ টেবিল চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে রূপার গয়না ডুবিয়ে রাখুন ২/৩ ঘন্টা। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিন।

No comments