বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি’র জয় নিশ্চিত। পরের নির্বাচনেই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে।’ মঙ্গলবার তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে নকশালবাড়িতে তিনি ওই মন্তব্য করেন। নকশালবাড়িতে ‘বুথ চলো’ …
বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন,
‘পশ্চিমবঙ্গে বিজেপি’র জয় নিশ্চিত। পরের নির্বাচনেই রাজ্যে বিজেপি সরকার
ক্ষমতায় আসবে।’ মঙ্গলবার তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে নকশালবাড়িতে
তিনি ওই মন্তব্য করেন।
নকশালবাড়িতে ‘বুথ চলো’ কর্মসূচির উদ্বোধন করে অমিত শাহ বলেন, ‘এ রাজ্যে এসে আমি যা দেখলাম তাতে আমি নিশ্চিত ২০১৯ সালে বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে। বাংলায় এখন সহিংসতা, অরাজকতা চলছে।’
তিনি বলেন, ‘ বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্তের এই গ্রামে পদ্ম (বিজেপি’র প্রতীক) ফুটতে দেখলে অনাবিল আনন্দ হয়। এই সেই নকশালবাড়ি, যেখান থেকে হিংসা শুরু হয়েছিল। আজ তাতে সারা ভারত ঝলসে যাচ্ছে। আর আজ নকশালবাড়িতে মোদিজীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ (সকলের সঙ্গে সবার উন্নয়ন) মন্ত্র ধ্বনিত হচ্ছে।’
তার অভিযোগ, ‘পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্প ঠিকমতো প্রয়োগ করছে না।’ বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কাজ করতে খুব সমস্যা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
চলতি
বছরেই নকশালবাড়ি আন্দোলনের ৫০ বছর পূর্ণ হচ্ছে। শোনা যাচ্ছে সেই আবেগের
কথা মাথায় রেখেই এক সময়ের বামপন্থি ঘাঁটি ঐতিহাসিক নকশালবাড়ি থেকে রাজ্য
সফর শুরু করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
নকশালবাড়ি সফর প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বিজেপি এমপি সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া বলেন, গ্রামটার নাম সারা বিশ্ব জানে। রাজনৈতিক ইতিহাস আছে। সবাই চেনে। সদস্যও আছে।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বিজেপি সভাপতির সফরকে গুরুত্ব না দিয়ে বলেন, ‘অমিত শাহ এলে কী হবে? মাটি পেতে গেলে যে আন্দোলন দরকার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’

No comments