টিউশন পরতে যাবার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু ছাত্রির। ট্রাক ভাংচুর। রাস্তা অবরোধ এলাকায় উত্তেজনা।
স্থানীয় সুত্রে জানা গেছে মৃত ছাত্রির বাড়ি হাবড়া থানার নতুন হাট এলাকায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভ্যানে করে পড়তে যাচ্ছিল সুরধনী ঘ…
স্থানীয় সুত্রে জানা গেছে মৃত ছাত্রির বাড়ি হাবড়া থানার নতুন হাট এলাকায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভ্যানে করে পড়তে যাচ্ছিল সুরধনী ঘোষ ১৫। বানিপুর বানি নিকেতন স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রি। বানিপুর আম্মেদকার মাঠের সামনে ভ্যানে ধাক্কা মারে ট্রাকটি। পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে যায় ছাত্রি। স্থানীয় লোকজন এবং হাবড়া থানার পুলিশের সহযোগীতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে ভাংচুর করে ও ঘটনস্থলে রাস্তার ওপর জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে হাবড়া থানা। ঘটনায় মৃত ছাত্রির পরিবার সহ এলাকায় শোকের ছায়া।

No comments