Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

পুলিশি অভিযোগ প্রতীক বব্বরের নামে

রাজ বব্বর ও প্রয়াত স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বর কাজ করেছেন ‘জানে তু ইয়া জানে না’, ‘দম মারো দম’, ‘মাই ফ্রেন্ড পিন্টো’ এবং ‘ধোবি ঘাটের’ মতো অসাধারণ কিছু ছবিতে।তবে তিনি বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন নানা কারণে। প্রায় তিরিশ ছু…



রাজ বব্বর ও প্রয়াত স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বর কাজ করেছেন ‘জানে তু ইয়া জানে না’, ‘দম মারো দম’, ‘মাই ফ্রেন্ড পিন্টো’ এবং ‘ধোবি ঘাটের’ মতো অসাধারণ কিছু ছবিতে।তবে তিনি বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন নানা কারণে। প্রায় তিরিশ ছুঁই ছুঁই অভিনেতা আবারও বিতর্কের জেরেই হেডলাইনে।

 বুধবার গোয়ার পানাজি মাপুসা হাইওয়ে দিয়ে সন্ধ্যেবেলা গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক স্কুটার চালককে ধাক্কা মারেন প্রতীক। তখনই তাঁর বিরুদ্ধে র‍্যাশ ড্রাইভিংয়ের মামলা নথিভুক্ত করা হয়। প্রোভোরিম পুলিশ স্টেশনের ইন্সপেক্টর পরেশ নাইক পিটিআইকে বলেন, “মাপুসা শহরের আসিলো হাসপাতালে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে গেলে সেখানে প্রতীক বব্বর রক্তের নমুনা দিতে অস্বীকার করেন।”তিনি আরও বলেন, প্রতীকের বিরুদ্ধে মোটর ভেহিকলস অ্যাক্ট-এর অন্তর্গত ধারায় মামলা রুজু করা হয় এবং বলা হয়, তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ধারা অনুযায়ীও মামলা করা হবে। জানা যায়, ধাক্কা মারার পর স্কুটার আরোহীর সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন অভিনেতা। নাইক আরও জানান, বৃহস্পতিবার প্রোভোরিম থানায় প্রশ্নোত্তরের জন্য ডাকা হয়েছে প্রতীককে।

স্কুটারের আরোহী বছর ২১-র পাওলো কোরেয়া মূল অভিযোগ দায়ের করেন। অভিনেতা নাকি তাঁদের স্কুটারে ধাক্কা মারেন, যখন স্কুটারটি চালাচ্ছিলেন পাওলোর বোন। তিনি বলেন, ধাক্কা মারার পরও অশ্লীল ভাষা ব্যবহার করেন প্রতীক। পুলিশ আপাতত গাড়িটি সিজ করেছে।

No comments

রাজনীতি