Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

পিওন পদের অপব্যবহার করে জমির রেকর্ড করার অভিযোগ কাটোয়ায়

পিওন পদের অপব্যবহার করে জমির রেকর্ড করার অভিযোগ কাটোয়ায় নিজস্ব প্রতিবেদক,  কাটোয়া: ডাকঘরের পিওন পদের অপব্যবহার করে জমির রেকর্ড করার অভিযোগ উঠল কাটোয়ার শ্রীখন্ডে।গত ২৬ শে মে এই বিষয়ক অভিযোগপত্র জমা পড়ে বর্ধমান জেলা ডাকঘরের সুপারিন…

পিওন পদের অপব্যবহার করে জমির রেকর্ড করার অভিযোগ কাটোয়ায়

নিজস্ব প্রতিবেদক,  কাটোয়া: ডাকঘরের পিওন পদের অপব্যবহার করে জমির রেকর্ড করার অভিযোগ উঠল কাটোয়ার শ্রীখন্ডে।গত ২৬ শে মে এই বিষয়ক অভিযোগপত্র জমা পড়ে বর্ধমান জেলা ডাকঘরের সুপারিন্টেনডেন্ট অফিসে।অফিস সুত্রে জানা গেছে, এহেন গুরতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে গুরত্বসহকারে।মঙ্গলকোটের পদিমপুর গ্রামের বাসিন্দা মোল্লা জসিমউদ্দিন তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন - শ্রীখন্ডের পৈতৃক সম্পত্তি ( জেএল নাম্বার ০৭, খতিয়ান নাম্বার ২০২৩, দাগ নাম্বার ৬৬৭, পরিমান ৬০ শতক) এর রেকর্ড একতরফা ভাবে করে শ্রীখন্ড ডাকঘরের তৎকালীন পিওন পদে থাকা খাইরুল মোল্লা।এই মিউটেশন কেস নাম্বারের( এম এন /২০১৪/০২২৪/৪৭৯৯) এর নোটিশ টি জমির মালিক প্রয়াত খব্বির উদ্দিন মোল্লার কোন ওয়ারিশ কে না দিয়ে আত্মসাৎ করে রেকর্ড পরিবর্তনের জন্য।নোটিশ টি জমির মালিকপক্ষ না পাওয়ায় কাটোয়া ১ নং ভূমিসংস্কার দপ্তরে একতরফা রেকর্ড পরিবর্তন ঘটে।যা নিয়ে প্রয়াত খব্বির উদ্দিন মোল্লার পুত্র তথা অবসরপ্রাপ্ত বিচারক মোল্লা নুরুল হোদা গত ০২.০৬.১৬ তারিখে ভুমিসংস্কার দপ্তর ( বিএলআরও থেকে ডিএলআরও) গুলি কে লিখিতভাবে জানান।পরবর্তীতে বিভাগীয় তদন্ত করে ভুমি সংস্কার দপ্তর।সেখানে তৎকালীন জেলা ভূমিসংস্কার আধিকারিক চিঠি করে অভিযোগকারী কে আপিল করতে বলেন রেকর্ড পরিবর্তনের জন্য।এমতাবস্থায় অভিযোগকারী মোল্লা নুরুল হোদা মারা যান।তাই তাঁর পুত্র মোল্লা জসিমউদ্দিন জেলা ভুমিসংস্কার দপ্তরে আপিল আবেদনের পাশাপাশি জেলা ডাকঘরের সুপারিন্টেনডেন্ট অফিসে অভিযুক্ত ডাকঘরের পিওন এবং সেইসাথে নিজ নামে অসত উপায়ে রেকর্ড করা খাইরুল মোল্লা ওই মিউটেশন কেসের নোটিশ গায়েবের ঘটনায় পুর্নাঙ্গ তদন্ত করে শাস্তির দাবি তুলেছেন।

No comments

রাজনীতি