দুঃস্থ মানুষদের আর্থিক ভাবে সাহাজ্য করতে বিশেষ ভাবে উদ্যোগী হলেন সমাজসেবী তথা ফিজিওফেরাপিষ্ট আর কে চ্যাটার্জী। চন্দননগরের পঞ্চাননতলার বাসিন্দা তথা বিশিষ্ট এই সমাজসেবীর উদ্যোগে দুঃস্থদের আর্থিক সাহাজ্যের পাশাপাশি গরমকালে রক্তের চা…
দুঃস্থ মানুষদের আর্থিক
ভাবে সাহাজ্য করতে বিশেষ ভাবে উদ্যোগী হলেন সমাজসেবী তথা ফিজিওফেরাপিষ্ট আর কে
চ্যাটার্জী। চন্দননগরের পঞ্চাননতলার বাসিন্দা তথা বিশিষ্ট এই সমাজসেবীর উদ্যোগে
দুঃস্থদের আর্থিক সাহাজ্যের পাশাপাশি গরমকালে রক্তের চাহিদা মেটাতে একটি রক্তদান শিবিরের
আয়োজন করা হবে।
রবিবার চলতি মাসের ৭ তারিখ চন্দননগরের পঞ্চাননতলায় নিজের বাড়িতেই
এই অনুষ্ঠান করবেন বলে আর কে চ্যাটার্জী জানিয়েছেন। ওই দিন ক্যানসার আক্রান্ত
মানুষ, থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষ সহ দূঘটনায় মৃত পরিবারের সদস্যদের হাতে
বিশেষভাবে আর্থিক সাহাজ্য তুলে দেওয়া হবে।
ওই দিনের এই অনুষ্ঠানে হুগলি জেলার
একাধিক প্রশাসনিক আধিকারিকরা হাজির থাকতে পাড়েন বলে খবর।
এই প্রসঙ্গে
ফিজিওফেরাপিষ্ট আর কে চ্যাটার্জী বলেন, গরীব মানুষের পাশে দাড়ানো আমার পুড়ানো
অভ্যাস। প্রতিবার বড় মাঠে অনুষ্ঠান হয়। কিন্তু এবার আমার বাড়িতেই এই অনুষ্ঠান করা
হছে।

No comments