Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Random Posts

ম্যালেরিয়ার কোপে জাম্বনীতে মৃত ২

ফের ম্যালেরিয়া থাবা বসালো ঝাড়গ্রাম জেলার জাম্বনীতে। দুদিনের ব্যবধানে  জাম্বনী এলাকায় ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা যায়। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, গোষ্ঠ সিং(৫২) জাম্বন…


             

    ফের ম্যালেরিয়া থাবা বসালো ঝাড়গ্রাম জেলার জাম্বনীতে। দুদিনের ব্যবধানে  জাম্বনী এলাকায় ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা যায়। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, গোষ্ঠ সিং(৫২) জাম্বনী গ্রামের বাসিন্দা। গত ১৮ এপ্রিল প্রেসার,সুগার,ম্যালেরিয়া উপসর্গ নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় ২০ এপ্রিল মারা যায়। অন্যদিকে জাম্বনী ব্লকের পলাশবনি গ্রামের ববাসিন্দা ফাগুরাম মুর্মু (৪৫)।শরীরে জর নিয়ে প্রথমে চিল্কিগড় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়।২২ শে এপ্রিল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করলে আসতে আসতে  রাস্তায় মৃত্যু হয় তার। বুধবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুয়ায়ী দুজনেই ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
উল্লেখ্য ২০১৬ সালে ঝাড়গ্রাম জেলাতে ম্যালেরিয়া তে মৃত্যু হয়েছে চার জনের।এর মধ্যে বেলপাহাড়ীর দুজন ও জাম্বনী এলাকার দুজন।
এই মুহুর্তে ঝাড়গ্রাম জেলায় ম্যালেরিয়ার সংক্রমণে বেলপাহাড়ী স্বাস্থ্য কেন্দ্রে দুজন,চিল্কিগড় স্বাস্থ্য কেন্দ্রে চারজন,ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি তিনজন  চিকিৎসাধীন রয়েছে। ম্যালেরিয়ার সংক্রমণে প্রাণহানি কমাতে ও ম্যালেরিয়ার সতর্ক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এবার থেকে ম্যালেরিয়া প্রবন এলাকায় মাসে ৮টি স্পেশাল ফিবার ক্লিনিক অালাদা ভাবে চালু থাকবে।বিভিন্ন ব্লকে সচেতনতা মুলক পদযাত্রায় সামিল হয়েছিলেন স্বাস্থ্য কর্মী ও আশা কর্মীরা। হাতে লিফলেট নিয়ে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেন তারা। এলাকার মানুষ কে সচেতন করা হয় ও ম্যালেরিয়ার প্রকোপ যে সমস্ত গ্রামে রয়েছে সেই এলাকায় স্বাস্থ্য শিবির করে গ্রামের বাসিন্দা দের রক্ত পরীক্ষা করা হয়। অবশেষে স্বাস্থ্য কর্মী দের নিয়ে একটি আলোচনা সভা করা হয়। বেলপাহাড়ী, নয়াগ্রাম, সাঁকরাইল, জাম্বনী সহ বিভিন্ন ব্লকে মানুষ কে সচেতন করার জন্য স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন কর্মসূচি নেন।
 ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অস্মিনী কুমার মাঝি জানান,ম্যালেরিয়া নিয়ে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র গুলিকে বিভিন্ন কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পতঙ্গ বাহিত রোগ থেকে মানুষ কে সতর্ক করতে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।স্বাস্থ্য দপ্তর সচেতনতা বাড়াতে উদ্যোগী হলেও মানুষ সচেতন হচ্ছে না। এই মুহুর্তে আমারা জাম্বনী, নুনিয়া সহ বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করা হয়েছে।

No comments

রাজনীতি